
বৈশাখী টেলিভিশনে ঈদ আয়োজনে ২২ নাটক
আসছে ঈদুল ফিতরে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২২টি নাটক। এ ছাড়াও ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ বিভিন্ন আয়োজন।
বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন খুরশিদ আলম, ফেরদৌস আরা, দেবলিনা সুর,বিন্দু কনা, পুতুল, সাব্বির ও লুইপা।
ঈদের ৭দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী সালমা ও তার দল, লিজা ও তার দল, ফকির শাহাবুদ্দীন ও শাহনাজ বেলী, রাজীব ও আতিয়া আনিসা, শফি মণ্ডল ও জুঁই, আগুন ও অনুপমা মুক্তি এবং অংকন ও খায়রুল ওয়াসী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা ও তমা রসিদ।
শাহ্ আলমের প্রযোজনায় এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়ার উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।
ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে দেখানো হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ফানি মোমেন্ট। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।
ঈদের ৭দিন দুপুর ২টা ৪০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘আমার প্রাণের স্বামী’। পি এ কাজলের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, নিপুণ, সাদেক বাচ্চু প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘মনের সাথে যুদ্ধ’। অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, বাপ্পারাজ প্রমুখ। পরিচালনা আহমেদ নাসির।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘মানিক রতন দুই ভাই’। কাজী হায়াতের পরিচালনায় এতে অভিনয় করেছেন মারুফ, তমা মির্জা, রেসী, ডিপজল, কাজী হায়াৎ প্রমুখ।
ঈদের চতুর্থ দিন রয়েছে ‘প্রেম প্রেম পাগলামি’। সাফিউদ্দিন সাফীর পরিচালনায় এতে অভিনয় করেছেন বাপ্পী, আচল, অমিত হাসান, কাজী হায়াৎ, ড্যানি সিডাক প্রমুখ
ঈদের ৫ম দিন রয়েছে ‘মায়ের জেহাদ’। আবু মুসা দেবুর পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, ববিতা, রাজ্জাক, রাজীব প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘দুই বধূ এক স্বামী’। এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনূর প্রমুখ।
ঈদের ৭ম দিন প্রচার হবে ‘বিশ্ব প্রেমিক’। অভিনয়ে- রুবেল, মৌসুমী, হুমায়ুন ফরীদি প্রমুখ। পরিচালনা শহিদুল ইসলাম খোকন।



