
ব্রনক্সে বাড়িতে আগুন লেগে ১৫ মাসের শিশুসহ ৩ জনের মৃত্যু
জাহান আরা দোলন: আজ সকালে ব্রনক্সের একটি বাড়িতে আগুন লেগে ১৫ মাস বয়সি এক শিশুকন্যাসহ তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৬ জন গুরুতর আহত হয়েছে বলে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে।
জানা গেছে, সকাল ৬টার দিকে ক্যাসেল হিল অ্যাভিনিউয়ের কাছে কুইম্বি অ্যাভিনিউয়ের দোতলা বাড়িতে আগুন লাগে।
ডেইলি নিউজ পুলিশ সূত্রে জানিয়েছে, আহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। শিশুকন্যাটিকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায় নি।
এফডিএনওয়াইয়ের একজন মুখপাত্র বলেছেন, আরও ছয়জন, যাদের মধ্যে তিনজন দমকলকর্মী, আগুনে আহত হয়েছেন।
দমকল কর্মীরা জানায়, দ্বিতীয় তলায় ঘন ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। এরপর আগুন নিচতলাতেও ছড়িয়ে পড়ে।
এফডিএনওয়াইয়ের সহকারী প্রধান কেভিন ব্রেনান ডেইলি নিউজকে জানান, ‘দ্বিতীয় তলায় প্রচণ্ড আগুন লেগেছিল, প্রায় প্রতিটি জানালা দিয়ে আগুন বের হচ্ছিল।’
এফডিএনওয়াইয়ের ২৫টি ইউনিটের একশ’ জনেরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে আগুন নেভাতে করেছেন। অগ্নিকাণ্ডের কারণ তদন্তাধীন রয়েছে।



