বাংলাদেশ

ব্রিটিশ এমপি খুনের ঘটনায় একজন আটক

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেসকে হত্যার ঘটনায় ২৫ বছর বয়সী আলী হারবি আলীকে আটক করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে আটক দেখানোর পর লন্ডনের পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার এমপি অ্যামেস ছুরিকাঘাতে খুন হওয়ার সময় ঘটনাস্থল থেকে ছুরিসহ আলীকে আটক করে পুলিশ। প্রথমে আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও শুক্রবার রাতে তাকে সন্ত্রাসবাদ আইনে আটক দেখানো হয়। শনিবার আদালত তাকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

দেশটির মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension