প্রধান খবরবাংলাদেশ

ভর্তি জালিয়াতিতে ১৫ শিক্ষার্থীকে বহিস্কার করেছে ঢাবি

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক :
ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার দায়ে ১৫ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সন্ধ্যায় শুরু হওয়া এই সিন্ডিকেট সভা রাত সাড়ে ৯টায় শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এই ১৫ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে বলে রাতে বাসস’কে জানিয়েছেন।

এর আগে গত ৪ জানুয়ারি ঢাবি শৃঙ্খলা কমিটির এক সভায় এসব শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়।

বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের নাভিদ আনজুম তনয়, পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মহিউদ্দীন রানা, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মামুন।

জালিয়াতের অভিযোগে ছাত্রত্ব বাতিল হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, মনোবিজ্ঞান বিভাগের বায়েজীদ, সংস্কৃত বিভাগের প্রসেনজিৎ দাস, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারদিন আহমেদ সাব্বির, অর্থনীতি বিভাগের রিফাত হোসাইন ও মো: তানভির আহমেদ মল্লিক, ইসলামিক স্টাডিজ বিভাগের রাফসান করিম, বাংলা বিভাগের আখিনুর রহমান অনিক, ইতিহাস বিভাগের টিএম তানভীর হাসনাইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুন্সী সুজাউর রহমান এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নাজমুল হাসান নাঈম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension