বাংলাদেশ

ভারতীয়কে হত্যার দায়ে সৌদিতে ২ বাংলাদশীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে এক ভারতীয়কে কীটনাশক ছিটিয়ে হত্যার দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আদালতের চূড়ান্ত রায়ের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।শনিবার (২৩ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সাংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুই বাংলাদেশি কীটনাশক ছিটিয়ে এক ভারতীয়কে হত্যা করেছেন। অর্থসংক্রান্ত বিবাদের জেরে তারা ওই ব্যক্তিকে হত্যা করেন। তবে প্রতিবেদনে ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন তারা ওই ভারতীয়কে গাড়িতে করে একটি খোলা মাঠে নিয়ে যান। এরপর সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। এমনকি অভিযুক্ত ব্যক্তিরা তার পরিচয় আড়াল করতে তার মুখে কীটনাশক ছিটিয়ে দেন। ওই ব্যক্তিরা হত্যার পর লাশ গুম করতে মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করেছিলেন। তবে তার আগেই তারা পুলিশের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘ তদন্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এরপর আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। কিন্তু আপিলেও রায় বহাল রাখেন আদালত। এরপর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকা জিনান প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা বাংলাদেশের নাগরিক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension