আন্তর্জাতিকভারত

ভারতের আদালতে তলব, জবাব দেন নি জ্যাক মা

চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে ভারতের নয়াদিল্লির গুরুগ্রামের একটি আদালত তলব করলেও তিনি কিংবা তার কোম্পানির কেউ এখনো কোনও জবাব দেন নি। ২৯ জুলাই তার আদালতে হাজির হওয়ার কথা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গুরুগ্রাম আদালতে ২০ জুলাই মামলাটি করেন আলিবাবার সহ-প্রতিষ্ঠান ইউসি ওয়েবের কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার।

মামলায় পুষ্পেন্দ্র অভিযোগ করেন, ‘চীনের বিপক্ষে যায়, এমন তথ্য সেন্সর করে প্রতিষ্ঠানটি। সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য প্রতিষ্ঠানটির অ্যাপস ইউসি ব্রাউজার ও ইউসি নিউজে ভুয়া সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদ জানানোয় তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়।’

পুষ্পেন্দ্র এখন ২ কোটি রুপি চেয়ে মামলা করেছেন।

আইনজীবী পাঠিয়েও আদালতে নিজের বক্তব্য জানাতে পারবেন মা। সেই সঙ্গে আলিবাবা ও সংস্থার নির্বাহীদের আগামী ৩০ দিনের মধ্যে লিখিত জবাব পাঠাতে হবে বলেও জানিয়ে দিয়েছেন আদালত।❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension