
ভারত
ভারতের পাঞ্জাবে একদিন বাড়ি না ফেরায় মেয়েকে হত্যা
একদিন বাড়িতে আসেননি মেয়ে। তাই মেয়েকে হত্যা করেছেন এক বাবা। ভারতের পাঞ্জাবে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েকে হত্যার পর লাশ অভিযুক্ত ব্যক্তি তার মোটরসাইকেলে বেঁধে নেন। এরপর গ্রাম দিয়ে ওই লাশ এক রেললাইনে ফেলে দিয়ে আসেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন দিনমজুর। তিনি তার ২০ বছর বয়সী মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ করতেন।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) কুলদীপ সিং জানান, অমৃতসারের জান্দিয়ালা গ্রামের মুচ্ছাল গ্রামে ঘটেছে এ ঘটনা। সিসিটিভি ফুটেছে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মেয়ের লাশ তার মোটরসাইকেলে বেঁধে রেখেছে। এরপর তিনি মেয়ের লাশ রেললাইনে ফেলে দিয়ে আসেন। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনার আরও তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।



