ভারত

ভারতের ব্যাঙ্গালোরে রেস্টুরেন্টে বোমা হামলা

ভারতের ব্যাঙ্গালোেের কুন্দাহালির একটি রেস্টুরেন্টে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৯জন আহত হয়েছেন। হামলার ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রামেশ্বরাম নামের ওই রেস্টুরেন্টে ঘটা বিস্ফোরণ তদন্ত করতে জাতীয় সন্ত্রাস-বিরোধী তদন্ত সংস্থার (এনআইএ) দল, বোম স্কোয়াড এবং ফরেনসিক ল্যাবরটেরি ঘটনাস্থলে যায়।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিধারমাইয়াহ সাংবাদিকদের জানিয়েছেন, ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেছেন, “সাড়ে ১২টার দিকে বিস্ফোরণের একটি তথ্য আসে এবং বলা হয় সেখানে একটি ব্যাগ ছিল। আমি জানতে পারছি এটি একটি আইইডি ছিল। তদন্ত চলছে।”

এ ঘটনার পর সন্ত্রাস বিরোধী অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও বিস্ফোরক পদার্থ আইনে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দক্ষিণ এমপি তেজাসভি সুরিয়া মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, তিনি ওই রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছেন কি কারণে বিস্ফোরণ ঘটল যেটিতে ৯জন আহত হয়েছেন।

তিনি এক্সে বলেছেন, “এইমাত্র রামেশ্বরাম ক্যাফের প্রতিষ্ঠাতা শ্রী নগরাজের সঙ্গে তার রেস্টুরেন্টে হওয়া বিস্ফোরণ নিয়ে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, বিস্ফোরণ হয়েছে একজন কাস্টমারের রেখে যাওয়া ব্যাগ থেকে, কোনো গ্যাস সিলিন্ডার থেকে নয়। তাদের একজন কর্মী আহত হয়েছেন। পরিষ্কার মনে হচ্ছে এটি একটি বোমা হামলা ছিল। মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট উত্তরা চায় ব্যাঙ্গালোর।”

সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension