ভারত

ভারতে মহারাষ্ট্রে ভবনধসে নিহত ১০

ভারতের মহারাষ্ট্রে সোমবার ভোরে একটি তিনতলা ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। ভেঙেপড়া ভবনটিতে আটকা পড়ে আছেন অনেকেই।

সোমবার ভোর ৪টার দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ওই তিনতলা বাড়িটি ভেঙে পড়ে।

খবর পেয়ে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর একটি দল ভোর থেকেই উদ্ধারকাজ শুরু করেছে।

দমকল বাহিনী ও পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে। ইতিমধ্যে ১০ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জনের মতো আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা।

থানেপুর কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, ভিয়ান্ডিতে ভবনধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।❐

টাইমস অব ইন্ডিয়া

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension