ভারত

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭১ জনের

বিশ্বের বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। হঠাৎ করে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তারে নতুন করে লকডাউনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

বেশ কিছু দেশে করোনা সংক্রমণ আবার নতুন করে মাথাচাড়া দিলেও প্রতিবেশী দেশ ভারতে আরও কমেছে কোভিড সংক্রমণ।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২ হাজার ৭৫ জন। এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল চার কোটি ৩০ হাজার।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। সব মিলিয়ে ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা হলো ৫ লাখ ১৬ হাজার ৩৫২ জন। এখন ভারতে কোভিডে মৃত্যু হার ১.২০ শতাংশ।

তবে করোনা থেকে সুস্থ হওয়ার যে তথ্য পাওয়া যাচ্ছে, তা যথেষ্ট আশাব্যঞ্জক। এখন ভারতে করোনা থেকে সুস্থ হওয়ার হার ৯৮.৭৩ শতাংশ। পাশাপাশি, দৈনিক সংক্রমণের হার এখন ০.৫৬ শতাংশ এবং সাপ্তাহিক আক্রান্তের হার ০.৪১ শতাংশ।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭০ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension