খেলা

ভারত অধিনায়কের ব্যাটে ঝড়

রূপসী বাংলা ডেস্ক:সুপার লিগের প্রতি ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলছেন স্মৃতি মন্ধনা৷ আবির্ভাবে হরমনপ্রীত কৌর জাতীয় দলের সতীর্থ মন্ধনার দোসর হলেও মাঝে বেশ কয়েকটা ইনিংসে চুপ ছিল ভারতের মহিলা টি-২০ ক্যাপ্টেনের ব্যাট৷ অবশেষে আবার স্বমহিমায় ধরা দিলেন তিনি৷ ইয়র্কশায়ার ডায়মন্ডসের বিরুিদ্ধে ল্যাঙ্কাশায়ার থান্ডারকে একার হাতে জয় এনে দিলেন কৌর৷

ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ৩৫ বলে হাফসেঞ্চুরি করেন হরমনপ্রীত৷ শেষমেশ ৪৪ বলে ৭৪ রান করে আউট হন তিনি৷ ধ্বংসাত্মক ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা মারেন হরমনপ্রীত৷

মূলত হরমনপ্রীতের ব্যাটে ভর করেই টসে হেরে প্রথমে ব্যাট করতে নানা ল্যাঙ্কাশায়ার নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তোলে৷ ওপেনার নিকোল বোল্টন ৪৬ রানের যোগদান রাখেন৷ বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি৷ ইয়র্কশায়ারের হয়ে ২২ রানে ৩ উইকেট নেন ক্যাথেরিন ব্রান্ট৷ দু’টি করে উইকেট দখল করেন ল্যাঙ্গস্টোন ও লেভিক৷

জবাবে ব্যাট করতে নেমে ইয়র্কশায়ার ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি৷ ব্রান্ট ২৫ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে যান৷ তাঁকে যোগ্য সঙ্গত করতে পারেননি কেউই৷ ল্যাঙ্কাশায়ারের হয়ে ২৭ রানে ২টি উইকেট নেন হার্টলি৷

৮ রানে ম্যাচ জিতে ল্যাঙ্কাশায়ার ছ’দলের টুর্নামেন্টের প্রথম তিনে থেকে সেমিফাইনালের আশা জিইয়ে রাখে৷ ন’ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট৷ লিগ টেবিলের চার নম্বরে থাকলেও সারেকে টপকে তিনে উঠে আসার সম্ভাবনা রয়েছে হরমনপ্রীতদের৷ ৯ ম্যাচে সারের সংগ্রহ ২০ পয়েন্ট৷

সারে লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা থাকা ওয়েস্টার্ন স্টোর্মের বিরুদ্ধে৷ ল্যাঙ্কাশায়ার শেষ ম্যাচ খেলবে টেবিলের একেবারে শেষে থাকা সাউদার্ন ভাইপার্সের বিরুদ্ধে৷ সারে শেষ ম্যাচ হারলে এবং ল্যাঙ্কাশায়ার শেষ ম্যাচ জিতলে তৃতীয় স্থানে উঠে আসবে হরমনপ্রীতরা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension