
যেখানে উন্মুক্ত ভাবনা,
অকারণেই মেলে ডানা।
দৃষ্টি ছুটে চলে অসীম পানে,
স্বপ্নগুলোকে কাছে টেনে আনে।
সুখানুভূতির খেয়ালী বিচরণ,
ঘুরে বেড়ানোয় নেই কোন বারণ।
মনের খোলা দ্বারে,
হাসিমুখে জিজ্ঞাসিনু যারেতারে।
গিট্টুর ঘসামাজায় দক্ষ জনা,
হৃদয়ের আসনে রয় অনন্যা।
ছোট ছোট মুখরিত গল্পগুলোয়,
যাপিত জীবনের ছবি আসে আলোয়।
অহেতুক কানাঘুষার গোপন সঞ্চয়,
উসখুসে কেবলি কালক্ষেপণ হয়।
তাই
আনন্দিতা মনের উচ্ছল ভ্রমণে
অবারিত ভালো থাকার
প্রস্ফুটিত কুসুম বিছায় কাননে ।



