
ঢাকা: জানুয়ারি ভোট বর্জনকারী বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইফতার করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে এই ইফতারের আয়োজন করে দলটি। ইফতার অনুষ্ঠানে সরকার বিরোধী অন্তত ৬৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট উল্লেখযোগ্য।
এতে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়াও অংশ নেন। এই ইফতার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইফতার পূর্ব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় আরো বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুনুর রশিদ, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুত্ফর রহমান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, কেন্দ্রীয় নেতা ইসমাইল জবিউল্লাহ, ডা. শাহেদা রফিক, বিজন কান্তি সরকার, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জহির উদ্দিন স্বপন, আব্দুস সালাম আজাদ, সেলিম ভুইয়া, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।
এতে জামায়াতের মাওলানা আব্দুল হালিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তের মহিউদ্দিন ইকরাম, গণতান্ত্রিক বাম ঐক্যের আবুল কালাম আজাদ, এনডিএমের ববি হাজ্জাজ, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের একাংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারম্নক হাসান, অপরাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফাতিমা তাসনিম, হাসান আল মামুন, লেবার পার্টির মোসত্মাফিজুর রহমান ইরান ছিলেন। পেশাজীবী নেতাদের মধ্যে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক লুত্ফর রহমান, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, কাদের গনি চৌধুরী প্রমুখ অংশ নেন।



