আন্তর্জাতিকজাতিসংঘ

ভয়াবহ অর্থসংকটে জাতিসংঘ

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর। ছবি: শাহ জে. চৌধুরী

শাহ জে. চৌধুরী : সদস্য দেশগুলো থেকে পর্যাপ্ত অর্থ না পাওয়ায় প্রবল অর্থ সংকটে পড়েছে বিশ্বে সবচেয়ে বড় সংস্থা জাতিসংঘ। অবস্থা এমন দাড়িয়েছে যে, চলতি মাসের শেষ থেকে বন্ধ হয়ে যেতে পারে সংস্থার গুরুত্বপূর্ণ অনেক কাজকর্ম। অর্থ সংকটের কথা খোলাখুলি জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আ

ন্তনিও গুতেরেস।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বর্তমানে জাতিসংঘের বাজেট ঘাটতির পরিমান ২৩ কোটি ডলার। সংস্থাটির মহাসচিব ৩৭ হাজার কর্মীকে জানিয়েছেন, কর্মীদের বেতন দিতে গিয়ে কড়া ব্যবস্থা নিতে হতে পারে।

মহাসচিব আরো বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলি ২০১৯ সালে মোট ব্যয়ের মাত্র ৭০ শতাংশ দিয়েছে। ফলে দেখা যাচ্ছে ঘাটতি পড়েছে ২৩ কোটি ডলার।

এই ঘাটতির বিষয়টি বিবেচনায় রেখে বেশকিছু কাজকর্ম কাটছাঁট করার কথা ভাবছে জাতিসংঘ। এর মধ্যে রয়েছে সম্মেলন ও বৈঠক কমানো। কিছু পরিষেবা বন্ধ করা। পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া সংস্থাটির কর্মকর্তাদের সফর বাতিল করা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension