ভারত

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগে বিজেপি সরকার বিপাকে

ভারতের রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। চলমান রাজনৈতিক টনাপোড়েনের মধ্যেই বুধবার (২৯ জুন) রাতে ইস্তফা দেন হিন্দুত্ববাদী দল শিবসেনার এই নেতা। এতে করে রাজ্যটিতে শিবসেনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার পতনের দ্বারপ্রান্তে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি ফেসবুক পেইজে লাইভ বক্তৃতা দেওয়ার সময়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন উদ্ধব ঠাকরে। মূলত মুখ্যমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের শিবসেনা, কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির জোট সরকার পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

এছাড়া এই ঘোষণার সঙ্গেই শিবসেনার অভ্যন্তরে যে সংকট তৈরি হয়েছিল, তার একটা অধ্যায় শেষ হল বলে মনে করা হচ্ছে। উদ্ধব ঠাকরে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে, ভারতীয় সময় রাত ৯টায় সুপ্রিম কোর্ট আদেশ দেয়, বৃহস্পতিবার ঠাকরেকে বিধানসভায় শক্তি পরীক্ষার মুখোমুখি হতে হবে। আদালত এই প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করবে না।

শাসক দলের একটি বড় সংখ্যক বিধায়ক উদ্ধব ঠাকরের বিরোধিতা করায় রাজ্যটির গভর্নর মুখ্যমন্ত্রীকে শক্তি পরীক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধেই শিবসেনা সুপ্রিম কোর্টে গিয়েছিল। তবে সেখানে আদেশ তার বিরুদ্ধে যাওয়ার পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন শিবসেনা প্রধান।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, শিবসেনা কট্টর হিন্দুত্ববাদী দল হওয়া সত্ত্বেও কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে জোট সরকার চালাচ্ছিল। তবে শিবসেনারই এক নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে দলের কিছু বিধায়ক চলতি মাসের ২১ তারিখ মুখ্যমন্ত্রী ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension