আঞ্চলিক

মাগুরায় পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে যৌন নিপীড়ন

মাগুরায় পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে হাফিজুর রহমান নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তিনি মহম্মদপুর উপজেলার গোবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নিপীড়নের শিকার মেয়েটির বাবা জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষক হাফিজুর রহমান ১৫ থেকে ২০ দিন ধরে তার ৯ বছর বয়সী মেয়েটিকে বাড়িতে গিয়ে পড়াচ্ছিলেন।

কিন্তু পড়ানোর সময় নানা অসিলায় তিনি মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতেন। এতে মেয়েটি বাধা দিলেও স্কুল পরীক্ষায় ফেল করিয়ে দেবেন বলে ভয় দেখাতেন ওই প্রধান শিক্ষক।

এমনকি তাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে নামিয়ে দেয়ার ভয় দেখিয়ে কাউকে কিছু না জানানোর কথা বলেন তিনি। সর্বশেষ ৩০ অক্টোবর সকালে একইভাবে মেয়েটির ওপর নিপীড়ন চালানোর চেষ্টা করলে সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে তার মাকে ঘটনার বিষয় জানায়। পরে তিনি মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension