আন্তর্জাতিক

মাত্র ৮১ টাকায় বিলেতে বিলাসবহুল বাড়ি কেনার সুযোগ!

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন শহর সানফ্রানসিসকো। আর সেখানে বসবাসের জন্য একটি বাড়ির মূল্য ১০ লাখ মিলিয়ন ডলার। ইতালিয়ান সাম্বুকা শহরে পশ্চিম সিনিলাই এলাকায় একটি বাড়ির দাম এক ইউরো বা ১.১৫ ডলার, যা ভারতীয় টাকায় ৮১ টাকা। বিশ্বাস হচ্ছে না তো! হ্যাঁ, এমনই বিজ্ঞাপন দিয়েছে সাম্বুকা নগর কর্তৃপক্ষ। আর এটি যে কোনও দেশের নাগরিক কিনতে পারবে।

এমন নামমাত্র মূল্যে বাড়ি বিক্রির পিছনের কারণ হল সেখানে মানুষের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। কর্তৃপক্ষ শহরটি পুনর্গঠন ও জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে। প্রতিটা বাড়ি ৪৩০ স্কয়ার ফিট থেকে ১৬৪০ স্কয়ার ফিট। কিন্তু এই যুগে মানুষ গ্রাম ছেড়ে পাড়ি জমাচ্ছেন শহরে। তাইতো ইতালির অন্য গ্রামের মতো এই অঞ্চলও প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

যদিও সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ্যে আসতেই হাজার হাজার মানুষ ইতালির এই শহরে নিজের একটা আশ্রয় তৈরি করতে উৎসুক হয়ে ওঠেন। বিজ্ঞাপন দেওয়ার পর গত শুক্রবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বাড়ি কিনতে চেয়ে ৩৮ হাজার ইমেল পেয়েছে শহর কর্তৃপক্ষ।

সাম্বুকা একটি জাঁকজমকপূর্ণ শহর। ২০১৬ সালে ইতালির সৌন্দর্যপূর্ণ শহরের একটি। সাম্বুকার উপমেয়র জুজেপ্পে কাচোপ্পো এবং টুরিস্ট কাউন্সিলর সিএনএনকে এক সাক্ষাৎকার দেন। এতে তিনি সাম্বুকাকে শান্তির ও কোলাহলমুক্ত শহর হিসেবে বলেন। তিনি বলেন, এটা খুবই ভালো একটা ব্যাপার। আর মানুষের আগ্রহ দেখে আমি বিস্মিত। অল্প কয়েকদিনেই আমি চাপের মধ্যে পড়ে গেছি। ইমেলের ইনবক্স পুরো ভর্তি।

তবে টাকা দিলেই যে বাড়ি পাওয়া যাবে এই ব্যাপারে নিশ্চিত করেছেন ডেপুটি মেয়র জুজেপ্পে । তিনি বলছেন, ‘আমি ক্রেতাদের উদ্দেশে বলব আপনারা হতাশ হবেন না। আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি। এখানে প্রতারণার কোনও ঝুঁকি নেই। আপনি যদি ওই বাড়ি কিনতে চান, তো সঙ্গে সঙ্গেই তা হাতে পেয়ে যাবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension