যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত শিব আয়াদুরাই

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ও উদ্যোক্তা শিব আয়াদুরাই ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে ঘোষণা করেছেন। তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। খবর বিজনেস ইনসাইডার ইন্ডিয়া।

সম্প্রতি তার প্রচারাভিযানের ৫৯ বছর বয়সী শিব বলেন, ‘বাম’ ও ‘ডান’ কে পেছনে ফেলে, তিনি আমেরিকার মানুষদের সেবা করতে চান। সেই দেশের মানুষের প্রয়োজনীয় এবং প্রাপ্য সেবা সরবরাহ করতে চান।

তিনি বলেন,’ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে ,আমরা স্বর্ণযুগে যাবো নয়তো অন্ধকারের দিকে যাবো… আমেরিকা তখনই মহান হয়ে উঠবে যখন উদ্ভাবক, উদ্যোক্তা, দক্ষতা সম্পন্ন কর্মক্ষম মানুষ ও প্রতিশ্রুতিবদ্ধ কেও এই দেশ চালাবে।’

এই প্রচারাভিযানে তিনি আরও বলেন পেশার রাজনীতিবিদ, রাজনৈতিক হ্যাকস, আইনজীবী-লবিস্ট ও শিক্ষাবিদ যারা দুর্নীতি এবং ক্রনি পুঁজিবাদের সঙ্গে জড়িত, তারা দেশ এবং স্থানীয় সরকারকে প্রভাবিত করে এবং আমেরিকাকে মহান হতে বাধা দেয়।

আয়াদুরাই ১৯৭০ সালে ভারত ত্যাগ করেন এবং তার বাবা-মায়ের সঙ্গে আমেরিকাতে বসবাস করতে আসেন। তিনি নিউ জার্সির প্যাটারসনে বসতি স্থাপন করেন।

তিনি তার নির্বাচনী ক্যাম্পে বলেন, ”আমি ১৯৭০ সালে ভারতের বর্ণপ্রথা থেকে মুক্তি পেতে আমেরিকা চলে গিয়েছিলাম। সেখানে তখন আমাদেরকে নিম্নবর্ণের ‘অস্পৃশ্য’ ও ‘দুর্বল’ হিসেবে বিবেচনা করা হত।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension