
মার্কিন সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানো ডেমোক্র্যাটরা অল্প ব্যবধানে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। নেভাদায় ডেমোক্র্যাট প্রার্থীর জয়ের পর বিষয়টি নিশ্চিত হয়েছে। এখানে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্টো রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী অ্যাডাম ল্যাক্সাল্টকে পরাজিত করতে সক্ষম হয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড।
এডিসন রিসার্চ প্রজেকশনের তথ্যমতে, গতকাল শনিবারের শেষ সময়ে এই ফলাফল পেল ডেমোক্র্যাটরা। এর মাধ্যমে দুই পরিষদে রিপাবলিকানদের ‘লাল ঢেউ’ উতরে যেতে সমর্থ হলো ডেমোক্র্যটারা। এর আগে শুক্রবার অ্যারিজোনায় ডেমোক্র্যাটিক প্রার্থী মার্ক কেলির জয়ের পর সিনেটে আধিপত্য ধরে রাখার প্রশ্নে উজ্জীবিত হয় বাইডেন শিবির।
সিনেটে এখন ডেমোক্র্যাট-রিপাবলিকান অবস্থান ৫০-৪৯ আসন। এটি রিপাবলিকান শিবিরকে আরও শক্তিশালী করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আশা প্রকাশ করেছেন, আগামী মাসে জর্জিয়ার আসনে ডেমোক্র্যাট প্রার্থী জয়লাভ করবে। এর মাধ্যমে সিনেটে ডেমোক্র্যাটরা আরও শক্তিশালী হবে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচন ডেমোক্র্যাটদের প্রতি বিরাট আঘাত নিয়ে এল। এই ফলাফল মূলত আগামী জাতীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য বিজয় আরও দূরে সরে গেল।
খবরে বলা হচ্ছে, এর আগে ক্যালিফোর্নিয়ায় তীব্র প্রতিযোগিতা অব্যাহত থাকায় অন্যান্য রাজ্যের ভোটের ফলাফল প্রাথমিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে। এজন্য প্রাথমিকভাবে ধারণা করা যায়নি, মার্কিন প্রতিনিধি পরিষদ কারা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। কিন্তু পরে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
কর্টেজ মাস্তো ছিলেন ডেমোক্র্যাটদের মধ্যে সবচেয়ে দুর্বল প্রার্থী। অবশেষে তার বিজয় ডেমোক্র্যাট শিবির এখন উজ্জীবিত। আসনটি উল্টে দেওয়ার প্রত্যাশা ছিল রিপাবলিকানদের। তা করতে রিপাবলিকান সমর্থকদের ‘জিওপি গ্রুপ’ ব্যাপক বিজ্ঞাপন প্রচারও করেছিল।
নেভাদার ভোট গণনায় দেরি হওয়ার কারণ হলো, ২০২০ সালে তৈরি রাজ্য আইনসভায় মেল ভোটিং সিস্টেমে জটিলতা রয়ে গেছে। বিভিন্ন অঞ্চল থেকে ভোটগুলো চারদিন ধরে আসতে থাকে। নিয়ম রয়েছে, নির্বাচনের দিন সেগুলো গ্রহণ করতে হবে। লাক্সালটের ভোটগুলো দেরি করে আসায় ফলাফলে প্রভাব ফেলেছে।



