আন্তর্জাতিকপ্রবাসবাংলাদেশ

মালয়েশিয়ায় সব ধরনের ভিসায় বাংলাদেশী প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার আকাশপথে যোগাযোগ বন্ধ হয় গত মার্চে। পরবর্তী সময়ে গত জুলাই থেকে শর্তসাপেক্ষে ট্রানজিট যাত্রী এবং নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসাধারীদের বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়।

তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার সব ধরনের ভিসায় বাংলাদেশীদের মালয়েশিয়া প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন সূত্রে জানা গেছে, নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।

গত ৪ আগস্ট হাইকমিশন এক নোটিসে জানায়, যেসব দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশী, সেসব দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া। তাছাড়া এসব দেশ থেকে কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফেরার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মালয়েশিয়া সরকার বিদেশী নাগরিকদের প্রবেশে কড়াকড়িতে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আরএমসিও জারি করে। এ আরএমসিওর মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে গত সপ্তাহে এর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে যারা ছুটিতে বাংলাদেশে এসেছিলেন, তাদের আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশে অপেক্ষা করতে হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension