ভারত

মুসলিম-দলিত নয়, হনুমানের নতুন পরিচয় দিলেন যোগীর মন্ত্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দলিত, মুসলমানের পর এবার হনুমানের পরিচয়ের নতুন তত্ত্ব খাড়া করলেন যোগী মন্ত্রিসভার ক্রীড়ামন্ত্রী চেতন চৌহান৷ লখনউ-এ এক অনুষ্ঠানে তিনি জানান, হুনুমান খেলায়াড় ও কুস্তিগীর ছিলেন৷ তাঁর প্রাক্রমশালী শক্তির জন্য মানুষের কাছে সমাদৃত হন৷

উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী রবিবার বলেন, ‘‘শক্তির আধার হনুমানজী৷ এজন্যই তিনি কুস্তিতে পারদর্শী ছিলেন৷ তাই আমরা তাকে পুজো করি৷’’ এরপরই শুরু হয়ে যায় শোরগোল৷ বিরোধীদের কটাক্ষ হনুমানের পরিচয় গিয়ে বিভ্রান্ত বিজেপি৷ তাই বিভিন্ন সময়ে আলাদা আলাদা পরিচয় দেওয়া হচ্ছে তাকে৷

এর আগে হনুমানের পরিচয় নিয়ে মন্ত্যব্য করে বিতর্কে জড়িয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ রাজস্থানে ভোটের প্রচারে তিনি হনুমানকে দলিত বলে অ্যাখ্যায়িত করেন৷ বিজেপির হিন্দুত্বের পোস্টার বয়ের এহেন মন্তব্যের পরই রে-রে করে ওঠেন অনেকে৷ শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রশ্ন তুলে বলেন, ‘ঘোর অপরাধ করেছেন যোগী। বজরঙ্গবলী কবে আবার দলিত ছিলেন?’ রাজস্থানের সর্ব ব্রাহ্মণসভা আইনি নোটিশ ধরায় যোগীকে৷ সেখানে তিন দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলা হয়৷

 

হনুমানের পরিচয় দাতাদের তালিকায় পরে নাম লেখান যোগীর রাজ্যেরই এক পুরপিতা৷ বাক্কাল নবাব নামে এক পুরপিতা দাবি করেন হনুমান নাকি মুসলমান ছিলেন। তাঁর ব্যাখ্যা ছিল, ‘হনুমান কারও একার নন। গোটা দুনিয়া তার ভক্ত। সব ধর্মের মানুষই তাকে ভক্তি-শ্রদ্ধা করেন। তবে আমার বিশ্বাস হনুমান আসলে মুসলিম ছিলেন। সেই জন্যই মুসলমানদের মধ্যে রহমান, রমজান, ফরমান, জিশান, কুরবান, ইমরান, সুলতান, সুলেমান নামের প্রচলন রয়েছে। নামগুলো ওর নামের সঙ্গে মেলে৷ অন্য কোনও ধর্মে এমন নেই৷’

সব শেষে, কুস্তিগীর ও খেলোড়ার বলে তালিকায় যোগ হলেন যোগী মন্ত্রিসভার ক্রীড়ামন্ত্রী চেতন চৌহান৷ কৃষ্ণের ছিল ১০৮ নাম৷ যেভাবে তার পরিচয়করণ করছেন বিজেপি নেতারা তাতে কৃষ্ণের ১০৮ নাম ছাপিয়ে যেতে হনুমানের আর বেশি সময় লাগবে না৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension