
মোদী প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়বেন এমন মন্তব্য করেননি, ট্যুইট শাবানার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভুয়ো খবরের জালে ফাঁসলেন শাবানা আজমি৷ এতে যারপরনাই বিরক্ত ও ক্ষুব্ধ অভিনেত্রী৷ শেষ পর্যন্ত নিজেই সামনে আনলেন সত্যিটা৷ জানালেন, নরেন্দ্র মোদীর জন্য তিনি দেশ ছাড়বেন এমন মন্তব্য কখনোও করেননি৷
মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে নিজের মনের কথা খোলাখুলি জানান শাবানা৷ ফেক নিউজের বিরুদ্ধে চূড়ান্ত বিষেদ্বাগার করেন৷ জানান, মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়বেন এমন কথা একবারের জন্য বলেননি৷ জাভেদ ঘরণীর লেখেন, আমি এরকম কোনও মন্তব্য করিনি৷ আমার দেশ ছাড়ার কোনও অভিপ্রায় নেই৷ এখানেই আমি জন্মেছি৷ আর এই দেশেই আমি মরব৷ এই ফেক নিউজ ব্রিগেডের বিরুদ্ধে অবজ্ঞা করা ছাড়া আর কিছু করার নেই৷
একের পর এক ট্যুইটে বলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী জানান, তাঁর বাবা কখনই বিরোধীদের শক্রুর মতো আচরণ করার শিক্ষা দেয়নি৷ এই ফেক নিউজ ব্রিগেড ‘প্যাথেটিক’৷ কারণ তারা ইস্যু নিয়ে কথা বলে না৷ কেবল মিথ্যাই বিক্রি করতেই জানে৷ যাতে মানুষ সেগুলিকে সত্যি বলে বিশ্বাস করে৷
The Fake News Brigade is pretty pathetic. Their overdrive exposes their fear at losing out. Issues pe baat kar nahi sakte tto chalo jhoot itni baar bolo ke usey log sach maan lein is their motto.But they r falling flat on their faces bcoz there r enuf brave voices exposing dem
— Azmi Shabana (@AzmiShabana) May 11, 2019
কিছুদিন আগে শাবানা আজমির ছবি সহ একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়৷ যাতে লেখা, বিগ নিউজ: এবার যদি নরেন্দ্র মোদী জিতে প্রধানমন্ত্রী হন তাহলে আমি দেশ ছাড়ব৷ ফেসবুক ব্যবহারকারী রাহুল মিশ্র নমো এগেনই ২০১৯ গ্রুপে পোস্ট করে৷
এর আগে আমির খান একটি টিভি অনুষ্ঠানে স্ত্রী কিরণ রাও দেশ ছাড়ার চিন্তা করছেন বলে মন্তব্য করে বিতর্ক বাধান৷ তবে কিরণ নরেন্দ্র মোদীর কারণে ভারত ছাড়তে চাননি৷ দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতা ও উদ্র হিন্দুত্ববাদের পরিপ্রেক্ষিতে দেশ ছাড়ার কথা ভাবেন৷ আমিরের সেই মন্তব্য নিয়ে সেই সময় দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে৷



