বাংলাদেশ

যানজটে অতিষ্ঠ ঢাকাবাসী

যানজটে অতিষ্ঠ ঢাকাবাসী। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকেই সড়কে গাড়ি আর যাত্রীর চাপ বেড়েছে। পাশাপাশি মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্যও দেখা দিচ্ছে যানজট।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব এলাকাতেই সড়কে যানবহানের চাপ বেড়েছে। তবে গণপরিবহনের চেয়ে ব্যক্তি পরিবহনের চাপ অনেক বেশি।

আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট, উত্তরা ও মহখালী হয়ে যে সড়ক সেখানে যেমন ভয়াবহ যানজট, তেমনি নতুন বাজার ও বাড্ডা সড়কটিও যানজটের কারণে স্থবির হয়ে আছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন রাস্তায় দাঁড়িয়ে আছে।

তবে অন্যান দিনের চেয়ে মিরপুরে গাড়ির চাপ কম। এদিকে রাস্তায় আটকে থেকে, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌছাতে না পারায় ক্ষোভ জানিয়েছেন অনেক যাত্রী। এই অসহনীয় অবস্থা থেকে স্থায়ী মুক্তির সমাধান চেয়েছেন তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension