Uncategorized

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তে মারা গেছেন বিশ্বকাপ জয়ী নরম্যান হান্টার

যুক্তরাজ্যে জাতীয় দলের রক্ষণভাগের সাবেক তারকা ফুটবলার নরম্যান হান্টার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড এক বার্তায় এ খবর জানিয়েছে।

১৯৬৬ সালের ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন হান্টার।

গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৬ বছর বয়েসি হান্টার। এর এক সপ্তাহ পর এই কিংবদন্তী ফুটবলার শুক্রবার মারা যান।

১৭ এপ্রিল শুক্রবার লিডস ইউনাইটেড গভীর শোক জানিয়ে এক বার্তায় বলে, ক্লাবের প্রতি হান্টারের অবদান কখনই ভুলার নয়।

প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের কিংবদন্তী নরম্যান হান্টার ক্লাবটির হয়ে ১৫ বছরে ৭২৬ ম্যাচে মাঠে নেমেছেন। ক্লাবটির ইতিহাসে তিনটি প্রিমিয়ার লিগের দুটিই জিতেছেন তিনি।

ফুটবল মাঠের রক্ষণভাগে হান্টার একজন সমীহ অর্জনকারী দুর্দান্ত ট্যাকেলার। ভয়-ডরহীন ট্যাকেলের জন্য তার নাম দেওয়া হয় ‘বাইটস ইয়র লেগ।’◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension