বাংলাদেশ

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকা পৌঁছেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে তিনি দেশে ফিরেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকার যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান, সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সাথে বৈঠক, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও লর্ডগণের সাথে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র‍্যাটেজিক স্টাডিজে বৈঠক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে শোক দিবস ২০২২ পালন, ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএসের সাথে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্পিকারকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension