
যুক্তরাষ্ট্রে জয় পেয়েছেন রেকর্ড ৮২ মুসলিম প্রার্থী
মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছরের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন পর্যায়ে অন্তত ৮২ জন মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। ২৫টি রাজ্যের স্থানীয়, রাজ্য, ফেডারেল এমনকি বিচার বিভাগীয় আসনে তারা জয়ী হন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) ও জেটপ্যাক রিসোর্স সেন্টারের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
Young people, Black and Brown people, Indigenous people, and women made this happen. This is your victory. #EasierNotHarder 💜 pic.twitter.com/8tFA8mrV50
— Zaynab Mohamed (@ZaynabMMohamed) November 9, 2022
মুসলমানদের বেশিরভাগ জয় ছিল ভার্জিনিয়া, জর্জিয়া ও টেক্সাস রাজ্যে। নির্বাচিত মুসলিম সদস্যদের তালিকায় ১৭ জন নতুন প্রার্থী ছিলেন। ইলহান ওমর ও রাশিদা তালাইবের মতো কিছু আলোচিত ও জনপ্রিয় মুসলিম কংগ্রেসওম্যান তাদের অবস্থান ধরে রেখেছিলেন। অন্যদিকে মুহাম্মদ ওজ বিজয়ী হতে পারলে রিপাবলিকানদের পক্ষ থেকে তিনিই প্রথম সিনেটর হতে পারতেন। তবে তিনি পেনসিলভেনিয়ায় তার আসন হারান।
My name is Nabeela Syed. I’m a 23-year old Muslim, Indian-American woman. We just flipped a Republican-held suburban district.
And in January, I’ll be the youngest member of the Illinois General Assembly.
— Nabeela Syed (@NabeelaforIL) November 9, 2022
প্রতিবেদনে বলা হয়, সিটি কাউন্সিল এবং স্থানীয় শিক্ষা বোর্ড থেকে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মুসলমানরা আসন জিতেছে। ২০২০ সালের নির্বাচনে ৭১ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছিলেন। ওই সময় সেটিই ছিল রেকর্ড। এবার জিতেছে তার চেয়ে ১১ জন বেশি। মোট বিজয়ী প্রার্থীর সংখ্যা ৮২ জন।
WE WON!!! https://t.co/yOStF6D8P5
— Nabilah Parkes (@Nabilah_Parkes) November 9, 2022
সিএআইআরের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, দেশ এখন একটি রাজনৈতিক পরিবর্তন প্রত্যক্ষ করছে। মধ্যবর্তী এ নির্বাচনে মুসলমানদের এই বিজয় আমেরিকান রাজনীতিতে আমাদের সম্প্রদায়ের চলমান উত্থানের প্রমাণ। আমাদের প্রতিবেশীরা তাদের প্রতিনিধিত্ব করতে এবং তাদের স্বার্থের জন্য লড়াই করার জন্য আমাদের প্রতি আস্থা রেখেছেন। দীর্ঘদিন ধরে প্রান্তিক হয়ে থাকা আমেরিকার মুসলিম সম্প্রদায়ের জন্য এটি গুরুত্বপূর্ণ ও পরবর্তী পদক্ষেপ বলেও মন্তব্য করেন আওয়াদ।
We did it y’all. We made history in Georgia! I cannot fully express my thanks to everyone who supported our campaign. So many of those who volunteered with us had never done political work before. (1/4) #GAPol #Ruwa4Georgia
— Ruwa Romman (@ruwaromman) November 9, 2022
এবারের নির্বাচনের মুসলিমদের কিছু ঐতিহাসিক প্রথমও ছিল। কিছু রাজ্যে এবারই প্রথম কোনো মুসলিম আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। জর্জিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর হিসেবে জয় পেয়েছেন নাবিলা ইসলাম। অন্যদিকে এই রাজ্যেই সিনেট ও হাউসে রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মুসলিম আইনপ্রণেতা রয়েছে।
Congratulations @ismailforohio on this historic win! Ismail Mohamed joins @muniraforohio as the first Muslims elected to the Ohio State Legislature pic.twitter.com/EsBSNFhCZP
— Jetpac Resource Center (@Jetpac_Inc) November 9, 2022
২৩ বছর বয়সী নাবিলা সৈয়দ ইলিনয় প্রতিনিধি পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছেন। রুওয়া রোমান প্রথম মুসলিম আমেরিকান মহিলা হিসেবে রাজ্যের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। ডেমোক্র্যাট মানা আবদি, ডেকা ধলাক ও আম্বুরিন রানা হলেন মেইন রাজ্যের আইনসভায় নির্বাচিত প্রথম মুসলিম প্রার্থী।



