প্রধান খবরপ্রবাস

যুক্তরাষ্ট্র গোপালগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে কর্নেল ফারুক খান এমপিকে সংবর্ধনা

রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র গোপালগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা এর সভাপতি মোল্লা এম এ মাসুদের সভাপতিত্বে ও নাফিকুর রহমান তুরানের পরিচালনায় এক সংবর্ধনা ও আলোচনা সভা নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকী পাটি সেন্টারের অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কর্নেল ফারুক খান এমপিকে সংবর্ধনা প্রধান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

গোপালগঞ্জ এর নাম পরিবর্তন করা হবে খালেদা জিয়া এমন বক্তব্যের জন্য তিনি বলেন, গোপালগঞ্জ দেশের একটি সম্মানিত জেলা, বঙ্গবন্ধুর জন্মস্থান, এই সব ছোট বিষয়, কে কি বলল দেখার বিষয় নয়। প্রবাসীদের ভোটের বিষয় প্রশ্ন করলে তিনি জানান, নিবার্চন কমিশনার এই নিয়ে কাজ করছে আশা করি আগামীতে এই সুযোগ হবে আপনাদের। বাংলাদেশ বিমান নিউইয়র্ক থেকে ঢাকা শুরু হবে, বর্তমান সরকার নতুন বিমান কিনেছে, এ ক্যাটাগরি অর্জন করলে নিউইয়র্ক থেকে ঢাকা বিমান চলাচল করবে। আপনারা দেশকে ভালবাসেন বলে আমি বিশ্বাস করি, দেশ কিছু হলে আপনারা ভয় পান, ভয়ের কিছুই নেই, দেশ অনেক ভাল চলছে। আগামী নির্বাচনে সবাই মিলে মিশে কাজ করতে হবে। প্রবাসীদের অবদান দেশের জন্য আগেও ছিলো আগামীতে থাকবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি জনাব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, যুক্তরাষ্ট্র গোপালগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়ার রহমান, জেবিবিএর সভাপতি শাহ নেওয়াজ, ড. প্রদীপ কর, ডাঃ মাসুদুল হাসান, শাহ মোঃ বখতিয়ার, কাজী কয়েছ, শরীফ কামরুল আলম (হীরা), শাহিন আজমল, ইমদাদ চৌধুরী, সুবল দেবনাথ, ডি এম রোনেল, সাইকুল ইসলাম, আরও আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র গোপালগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা এর সকল কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী গণমান্য ব্যক্তি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension