আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র সমর্থিত তাৎক্ষণিক যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি চায় রাশিয়া

ইউক্রেনে মার্কিন সমর্থিত তড়িঘড়ি যুদ্ধবিরতি চায় না রাশিয়া। বরং যুদ্ধের মূল কারণগুলো চিহ্নিত করে দীর্ঘস্থায়ী শান্তিচুক্তিতে আগ্রহী তারা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার জন্য তড়িঘড়ি করছে যুক্তরাষ্ট্র। তবে আমরা ইউক্রেনের সঙ্গে এমন শান্তি চুক্তি চাই, যা সময়ের পরীক্ষায় উৎরে যাবে।

তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘস্থায়ী সমাধানের মঞ্চ তৈরি না করে যুদ্ধবিরতিতে গেলে কিছুদিন পর আবারও সংঘর্ষ শুরু হবে। আর সেটার ভয়াবহতার মাত্রা আরও তীব্র হতে পারে। এমনকি রুশ-মার্কিন সম্পর্কেও টানাপড়েন শুরু হতে পারে।

রিয়াবকোভ বলেছেন, আমাদের দীর্ঘস্থায়ী একটি সমাধান দরকার। এজন্য, ইউক্রেন ইস্যুতে সংঘাতের গোড়ার কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহে রিয়াদে আয়োজিত রুশ-মার্কিন বৈঠকের পর এ কথা বললেন তিনি। ওই বৈঠকে কিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আলোচনা বৃদ্ধিতে সম্মত হয়েছিল মস্কো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension