গণমাধ্যমপ্রধান খবরবাংলাদেশ

যুবলীগ-যুবদল মিলে সাংবাদিকের অফিস ভাঙচুর

চট্টগ্রামের পটিয়ায় যুগান্তর প্রতিনিধি আবেদ আমিরীর অফিস ভাঙচুর করা হয়েছে। উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন ও পৌরসভা যুবদল নেতা মহিউদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ হামলা চালানো হয়।

পটিয়া পোস্ট অফিস মোড়ের জেলা পরিষদ মার্কেটে যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের ২৫-৩০ নেতাকর্মী হামলা চালান।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে এসব নেতাকর্মী দোকান ও অফিসে প্রবেশ করে প্রথমে দোকানের কর্মচারীদের জিম্মি করে এবং মোবাইল ফোন কেড়ে নয়।

এরপর দোকান ও অফিস ভাঙচুর করে বিভিন্ন জিনিসপত্র বাইরে ফেলে দেয়। দোকান ও অফিসের মুল্যবান মালামাল লুট করে ক্যাশ থেকে নগদ টাকা নিয়ে যায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলেও তারা কোনো প্রতিকার করতে পারেনি।

এ বিষয়ে পটিয়া থানার ওসি লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension