ভারত

যে ৪২ জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল বালাকোটের জইশ ডেরায়

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামার হামলার কড়া প্রতিশোধ নিয়েছে ভারত। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে বালাকোটের জইশ জঙ্গি প্রশিক্ষণ শিবির।

জানা গিয়েছে, ওই শিবিরে প্রশিক্ষণ নিচ্ছিল কমপক্ষে ৪২ জন আত্মঘাতী জঙ্গি। নিয়ন্ত্রন রেখা পেরিয়ে মঙ্গলবার সকালে একটা নিখুঁত অভিযান কার্যত চুপ করিয়ে দিয়েছে পাকিস্তানকে।

গোয়েন্দা সূত্রে খবর, এই জঙ্গিদের মধ্যে বেশিরভাগ জঙ্গিই ভারতে হামলার ছক কষছিল। বালাকোটে মারকাজ সৈয়দ আহমেদ শহিদ প্রশিক্ষণ শিবিরটির মাথা ছিল জইশ প্রধান মৌলানা মাসুদ আজাহারের শ্যালক মহম্মদ সালিম আলিয়াস ঘাউরি। জইশের ব্যবহারের আগে শিবিরটির ব্যবহার করেছিল হিজবুল মুজাহিদিন।

আজহার ও অন্যান্য জঙ্গিরা এই শিবিরে নতুন জঙ্গিদের চাঙ্গা করতে উৎসাহমূলক বক্তৃতা দিত বলেও জানা গিয়েছে। শিবিরটি যেহেতু কুনহার নদীর পারে তাই এই জায়গাটি জঙ্গিদের জন্য আদর্শ জলপথের প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে। ৩০০ জন হামলার সময় শিবিরে উপস্থিত ছিল। প্রাণ গিয়েছে তাদেরও।

প্রশিক্ষন শিবিরে হামলা চালানোর সময় মঙ্গলবার রাত ৩ টে ৪৫ থেকে আনুমানিক ৩ টে ৫৩ এর মধ্যে। ২১ মিনিটের এই অভিযানটি ভারতীয় বায়ু সেনার মিরাজ ২০০০ যুদ্ধ বিমান দ্বারা সম্পন্ন হয়েছে।

মাসুদ আজাহারের বাড়ি রাওয়ালপিণ্ডিতে। গোয়েন্দাদের ধারণা, বর্তমানে আজহার রাওয়ালপিণ্ডিরই একটি মিলিটারি হাসপাতালে ভর্তি।

এদিকে, মাসুদ আজাহার বলেছে, ভারতের এই হামলা তাঁর পরিবার বা বাহিনীর ওপর কোনও প্রভাবই ফেলে নি। এএনআই জানিয়েছে, জইশের মৌলানা আম্মার , মৌলানা তালহা সেইফ, মুফতি আজাহার কাশ্মীরি ও ইব্রাহিম আজাহারকে বিশেষভাবে টার্গেট করেছিল ভারতীয় সেনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension