প্রধান খবরবাংলাদেশ

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

রূপসী বাংলা ডেস্ক:খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ১২টার দিককে হোসেন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা গিয়ে মিছিলটা শেষ হয়।এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গুরুতর অসুস্থ। কিন্তু তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। আমরা দেশনেত্রীকে মুক্তি দিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করার সুযোগ দেয়ার জোর দাবি করছি। বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় কারাদণ্ড দেয়া হয়েছে- বলেও অভিযোগ করেন তিনি।

বিক্ষোভ মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর যুবদল উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ, মিষ্টি সাংগঠনিক সম্পাদক আয়োরুজ্জামান আনোয়ার যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension