আন্তর্জাতিকপ্রধান খবর

রাশিয়ায় বিরোধী দলীয় নেতা গ্রেপ্তার

রূপসী বাংলা ডেস্ক: পুতিন সরকারে বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনা করায় রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভানলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করে একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে।

নাভানলির মুখপাত্র বলেছেন, আগামী মাসে পুতিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পরিকল্পনার সঙ্গে এই গ্রেপ্তারের সম্পর্ক রয়েছে। অবসর ভাতা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ওই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা চলছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিগত কয়েক বছরে বেশ কয়েক বার কারাগারে যেতে হয়েছে নাভানলিকে।

দুর্নীতিবিরোধী অ্যাকটিভিস্ট ৪২ বছর বয়সী নাভানলি ২০১১ ও ২০১২ সালে পুতিন বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়ে রাশিয়ার বিরোধী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। গত মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নাভানলিকে অংশ নিতে দেয়া হয়নি। মে মাসে চতুর্থবার ক্ষমতা গ্রহণের আগে বিক্ষোভে অংশ নেয়ায় গত বছরের জুন পর্যন্ত কারাগারেও কাটাতে হয়েছিল তাকে। রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ শুরুর দিনেই মুক্তি দেয়া হয় তাকে।

শনিবার এক টুইট বার্তায় নাভানলির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, তাকে এখন ডানিলভোস্কি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে কিছুই বলা হচ্ছে না। তার ফোন কেড়ে নেয়া হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension