
রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ ইয়র্ক, কমপক্ষে ৫৯ জনের মৃত্যু
আনিসুজ্জামান মুহাম্মদ
এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও এই পরিস্থিতিকে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
জানা গেছে, শুধু নিউ জার্সি অঙ্গরাজ্যেই মারা গেছেন ২৩ জন। সেখানকার গভর্নর ফিল মারফি এক সংবাদ সম্মেলনে জানান, যারা মারা গেছেন তাদের অনেকেই গাড়িতে আটকা পড়েছিলেন। বন্যার পানি বেড়ে যাওয়ায় তারা গাড়ি থেকে বের হওয়ার সুযোগ পান নি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাতাল রেল স্টেশনে বন্যার পানি ঢুকছে। পানি ঢুকছে মানুষের বাড়িতেও। ফলে অধিকাংশ পাতাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে বাড়ির বেসমেন্টেও আটকা পড়েছেন।
অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, লুইজিয়ানা, মিসিসিপি, পেনসিলভানিয়া ও নিউইয়র্কের প্রায় ১০ লাখ বাসিন্দার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ জার্সি এবং নিউ ইয়র্ক রাজ্যে ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন।
বুধবার রাতে মুষলধারার বৃষ্টিতে নিউ ইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট কয়েক মিনিটের মধ্যে নদীর মতো রূপান্তরিত হয়। ক্রমবর্ধমান বন্যার পানিতে গাড়ির চালকদের আটকে রাখে। বৃহস্পতিবার এলাকার রাস্তাঘাটে অসংখ্য যানবাহন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির সমারসেট কাউন্টিতে কমপক্ষে চারজন গাড়িচালক মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, নিউ জার্সির ম্যাপলউড টাউনশিপে ড্রেন থেকে ধ্বংসাবশেষ সরানোর সময় বন্যার পানিতে ভেসে গেছে।
New York, New Jersey declare emergencies, at least 9 reported dead in record rains from tropical storm Ida https://t.co/LrZIpWEFyF pic.twitter.com/vd9JwZOn3d
— Reuters Pictures (@reuterspictures) September 2, 2021



