বাংলাদেশ

শাবান মাহমুদ সস্ত্রীক করোনা আক্রান্ত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

সোমবার শাবান মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে এ সাংবাদিক নেতা লেখেন, ‘বৈশ্বিক মহামারী করোনায় আমি সস্ত্রীক আক্রান্ত। ছোট ভাই ডা. তুষারের তত্ত্বাবধানে বাসায়ই সব বিধিনিষেধ মেনে চলছি আল্লাহ্‌ পাকের কৃপায়! ভরসা রাখি রাব্বুল আলামিনের সর্বময় ক্ষমতার এবং রহমতের ওপর! দয়া করে ফোনে বা ম্যাসেঞ্জারে নয়, আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়, পরিজনরা আপনাদের দোয়ায় রাখবেন আমাদের! নিরন্তর শুভ কামনা সবার জন্য।’

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ১৭১ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৭৩১ জন। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension