
নিউ ইয়র্কের সুপরিচিত ব্যবসায়ী এ জে বাবুল মারা গেছেন
নিউ ইয়র্কের সুপরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী এ জে বাবুল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
সোমবার নিউ ইয়র্ক স্থানীয় সময় ভোর ৩টায় তিনি বাফেলো জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, এ জে বাবুল কিছুদিন আগে ব্যবসায়িক কাজে বাফেলো যাওয়ার পথে হঠাৎ হার্ট অ্যাটাক করেন।
অবস্থার অবনতি হলে তাকে সঙ্গে সঙ্গেই বাফেলো সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আরও জানা যায়, বাবুল হার্ট অ্যাটাকের আগে প্রাণঘাতী করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন।
নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি লোকজন জানান, ব্যবসায়ী বাবুল একজন সাদা মনের মানুষ ছিলেন।
অনেক বছর ধরে এ জে বাবুল সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন।
তিনি নিউ ইয়র্কের ফুড ফেয়ার গ্রোসারির স্বত্বাধিকারী।
এছাড়া ওজোনপার্ক আব্দুল্লাহ গ্রোসারি ও জ্যামাইকার মান্নান গ্রোসারিরও পার্টনার ছিলেন।
বাংলাদেশে তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া। ⛘



