প্রধান খবরবাংলাদেশ

শাহজালালে তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া গেল ২৫০ কেজি ওজনের বোমা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে যুদ্ধকালীন সময়ের একটি বোমা পাওয়া গেছে। আজ সকালে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় তিন মিটার গভীরে সিলিন্ডারক আকৃতির বোমাটি দেখতে পায়। পরে বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়।

বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা এবং তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এখন এটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension