বিনোদন

শেখ রাসেলকে নিয়ে পোস্ট করে বিতর্কের মুখে শাওন

শেখ রাসেলের জন্মদিন নিয়ে আনন্দ কুটুম নামের একজনের একটি লেখা শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে বিতর্কের মুখে পড়েছেন কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

শাওনের পোস্টটিতে লেখা ছিল, ‘একটি মানুষ, একটি ছবি। যে আর কখনোই বড় হবে না। সময়ের নিষ্ঠুর নিয়মের কাছে তার বয়স বন্দি হয়ে গেছে। ৬০তম জন্মদিনে এসেও সে ছোট্ট বাবুটি হয়ে আছে। কোনো কিশোরী মেয়ে তার প্রেমে পড়েনি, তার জন্য লুকিয়ে লুকিয়ে চিঠি লেখেনি। কোন যুবতী মেয়ে তাকে পাবার আসায় ঘর ছাড়েনি। আবার তার রক্ত বীর্যেও কারও সৃষ্টি হয়নি। জন্মের এতোদিন পার হয়ে গেলেও সে শিশুই রয়ে গেছে।

তাকে নিয়ে কখনো যুবক কবিদের কবিতার আসর বসেনি। তাকে ভেবে কোন প্রৌঢ় নারী আফসোস করেনি। কেউ কোনদিন তাকে ‘আপনি’ বলে সম্মোধনও করেনি।

সময়ের নিষ্ঠুর থাবায় সেদিন যে ছেলেটির বয়স বন্দি হয়ে গিয়েছিল সেই পিচ্চি শেখ রাসেলের আজ জন্মদিন। শুভ জন্মদিন বাবু। তুমি নেই, কিন্তু তুমি আছো। ’

শেষে শাওন লিখেছেন, ‘[Annando Kutum তোমার এই লেখাটা যতবার পড়ি ততবারই চোখ ভিজে ওঠে।]

বিশেষ সংযোজন: এই পোস্টে যে ‘হা হা’ প্রতিক্রিয়া দিবে সে ‘হাঊন আংকেল’। ’

‘আহারে’ নামক একটি অ্যালবামে তিনি লেখাটি শেয়ার করেছেন। শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাওনের ওই পোস্টে ৪৬ হাজার মানুষ রিয়েক্ট করেছেন। এর মধ্যে ‘হা হা’ রিয়েক্ট করেছেন ২৫ হাজার ফেসবুক ব্যবহারকারী আর লাভ রিয়েক্ট রয়েছে ১০ হাজার।

সম্প্রতি ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসও বাতিল করা হয়েছে। ১৯৬৪ সালের এদিন জন্ম হয়েছিল শেখ রাসেলের। দিবসটি বাতিলের পরই শেখ রাসেলকে নিয়ে পোস্টটি করেছেন শাওন।

শাওনের এই পোস্টের পর সাদিয়া মৌ নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘মেহের আফরোজ শাওন শেখ রাসেলকে নিয়ে যে দরদ ভরা রচনা দিলেন, সেটা পড়ে মনে হলো খুব ভালোবাসা নিয়ে পোস্টটা দিয়েছেন। শেখ রাসেল অল্প বয়সে মারা যাওয়ায় সে খুবই হতাশ। জুলাইয়ের আন্দোলনে ছাদে গুলি খেয়ে মারা যাওয়া ছোট্ট বাবুটার কথাটা কি সে ভাবেনা? বা ৭১ এর যুদ্ধে মারা যাওয়া কোনো শিশু? তাদেরও তো কখনো বয়স বাড়বে না, তারাও জীবনের কিছুই দেখেনি!’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension