
সঙ্কটজনক বাজপেয়ী: হাসপাতালে ছুটলেন শাহ, আদবানীরা
রূপসী বাংলা ডেস্ক:এইমসে যাচ্ছেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও যাচ্ছেন হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
09:00am: গত ২৪ ঘণ্টায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার রাত থেকেই দফায় দফায় এইমস হাসপাতালে ছুটছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রাতভর লাইফ সাপোর্টে ছিলেন বাজপেয়ী। সকালেও তাঁকে দেখতে গেলেন অমিত শাহ, লালকৃষ্ণ আদবানীর মত বিজেপি নেতারা।
এদিন সকালেই তাঁকে দেখতে হাসপাতালে যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এরপর এক যান শাহ, আদবানীরা। সূত্রের খবর, বৃহস্পতিবারই ফের হাসপাতালে যাবেন নরেন্দ্র মোদী। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাজপেয়ীকে দেখতে যাচ্ছে বলে খবর। এদিন বিকেই যাবেন মমতা।



