যুক্তরাষ্ট্র

‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি ইউরোপ: ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির জন্য একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রস্তুত করেছে। ৩৩ পৃষ্ঠার এই কৌশলে যুক্তরাষ্ট্রের ‘বিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি’ তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে বৈশ্বিক লক্ষ্য অর্জনের জন্য কীভাবে সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করা হবে, সে বিষয়গুলো উঠে এসেছ।

শুক্রবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে পলিটিকো জানিয়েছে, নতুন এই কৌশলে সতর্ক করা হয়েছে, ইউরোপ ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি। আগামী ২০ বছরের মধ্যে ইউরোপের ‘সভ্যতাগতভাবে ধ্বংসের বাস্তব এবং আরও স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে, যা যুক্তরাষ্টকে ‘হতবাক’ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে ইউরোপীয় কিছু দেশ নির্ভরযোগ্য মিত্র হিসেবে থাকবে কিনা, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কৌশলগত নথিতে ইউরোপ মহাদেশের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন পশ্চিমাদের আসন্ন ‘বিপর্যয়ের’ জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং অভিবাসনকে দায়ী করছেন।

নথিতে উল্লেখ করা হয়েছে, ইউরোপের মুখোমুখি বৃহত্তর সমস্যাগুলোর মধ্যে একটি হলো, ইইউ এবং অন্যান্য বহুজাতিক সংস্থার কার্যকলাপ। এগুলো রাজনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। অভিবাসন নীতি মহাদেশটিতে সংঘাত সৃষ্টি করছে। বাকস্বাধীনতার ওপর সেন্সরশিপ ও রাজনৈতিক বিরোধীদের দমন, জন্মহার হ্রাস ও জাতীয় পরিচয় এবং আত্মবিশ্বাস হ্রাস পেয়েছে।

পলিটিকো বলছে, নতুন নিরাপত্তা কৌশলটি ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘MAGA’ আন্দোলনের অংশ। এটি ইউরোপের জাতীয়তাবাদী দলগুলোর মধ্যে একটি স্পষ্ট আদর্শিক যোগসূত্র তৈরি করে। মার্কিন প্রশাসন জার্মানি এবং স্পেনের মতো দেশগুলোতে ডানপন্থী দলগুলোর সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এটি ইঙ্গিত দেয়, ট্রাম্প প্রশাসন আদর্শিকভাবে মিত্র ইউরোপীয় দলগুলোকে সাহায্য করতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension