বাংলাদেশরাজনীতি

সরকারের দিন শেষ: ফখরুল

রূপসী বাংলা ডেস্ক: আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে এসেছে দাবী করে তাদের সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দেশব্যাপী বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া প্রায় ৮ মাস ধরে কারাগারে বন্দী৷ তাকে অন্যায়ভাবে কারাবন্দী রেখেছে সরকার। আমরা কোনো করুণা চাই না। আইনীভাবে তাকে মুক্ত করতে চাই। কিন্তু এ সরকার তার মুক্তির পথ বন্ধ করছে। খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। মুক্তি তার অধিকার৷’

ফখরুল বলেন, ‘আজকে প্রতি পদে পদে স্বাধীনতা হরণ করা হচ্ছে। একটার পর একটা কৌশল নিচ্ছে সরকার। এখন সরকার নতুন করে সারা দেশে গ্রেপ্তার শুরু করেছে। প্রায় ১ লাখের উপরে মানুষকে আসামী করেছে৷ এভাবে গ্রেপ্তার করে, অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না৷’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই ভয়াবহ নরককে সরাতে হবে। এই ভয়াবহ নরক সরকার থেকে মুক্তি পেতে হবে। সমগ্র জাতিকে আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে এই পাথর সরিয়ে দেই। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করি দেশে।’

ফখরুল বলেন, ‘তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তাকে অবশ্যই মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকারকে সরে যেতে হবে৷ তাদের দিন শেষ হয়ে এসেছে৷ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে৷’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension