বাংলাদেশ

সরকার-পুলিশের কারণে ইসি ভোট সুষ্ঠু করতে পারছে না: বিএনপি

রূপসী বাংলা ডেস্ক:বিএনপির যুগ্ম-মহাসসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আমাদের আস্থা নেই। কমিশন হয়তো চায় নির্বাচন সুষ্ঠু করতে। কিন্তু সরকার ও পুলিশ বাহিনীর কারণে তারা (কমিশন) নির্বাচন সুষ্ঠু করতে সক্ষম হচ্ছেন না।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে রোববার বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সোমবার রাজশাহী, বরিশাল, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের একদিন আগে কমিশনে এসে এই অনাস্থার কথা জানায় বিএনপি প্রতিনিধি দল।

খোকন বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি সরকার ও পুলিশ বাহিনী আপনাদের কোনো কথাই শুনছে না। পুলিশ বিভিন্ন জায়গায় কোনো ওয়ারেন্ট ছাড়াই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে।

তিনি অভিযোগ করে বলেন, হাইকোর্টের আদেশ অমান্য করে পুলিশ বিএনপির নেতাকর্মীদের হয়ারনি ও গ্রেফতার করছে। পুলিশ হাইকোর্টের আদেশ মানছে না। তাই আমরা কমিশনকে বলছি আমাদের নেতাকর্মী এজেন্টদের ওয়ারেন্ট ছাড়া যাতে গ্রেফতার না করে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের ব্যবস্থা নেয়ার জন্য কমিশনের কাছি দাবি জানিয়েছি। নির্বাচন কমিশনও আমাদের আশ্বস্ত করে বলেছেন তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। কারণ বর্তমানে যে পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ বিরাজ করছে না।

এর আগে সিইসি কেএম নূরুল হুদার বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মাহবুব তালুকাদার উপস্থিত ছিলেন।

অন্যদিকে দুই সদস্যের প্রতিনিধি দলে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension