বাংলাদেশ
সস্ত্রীক থাইল্যান্ড গেলেন ড. কামাল


জাকির হোসেন রূপসী বাংলা ঢাকা ডেস্ক: জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। বুধবার দিবাগত রাত ২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী হামিদা হোসেন।
গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঐক্য প্রক্রিয়ার নেতা মোস্তাক আহমেদ রূপসী বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাঁটুর চিকিৎসার জন্য ড. কামাল থাইল্যান্ড গেছেন। গতকাল ড. কামাল হোসেন রূপসী বাংলাকে জানিয়েছিলেন তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন। জানা গেছে, থাইল্যান্ডে হাঁটুর চিকিৎসার পর ড. কামাল সিঙ্গাপুরে যাবেন। আগামী ৬ বা ৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।



