
প্রধান খবরবাংলাদেশ
সাঈদীকে চিকিৎসা দেওয়া ডাক্তার জামানকে হত্যার হুমকি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ডা. মোস্তফা জামান।
হত্যার হুমকির বিষয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত মধ্যরাতে নিজে ধানমন্ডি মডেল থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ডা. মোস্তফা জামান।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


