আঞ্চলিক

সাবেক আইনমন্ত্রী ও সাবেক এমপির দোয়া মাহফিল

আজ শনিবার বিকালে বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান ও এমডি এম এ মতিন এমবিএর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়াঁ, সমিতির উপদেষ্টা ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, সমিতির উপদেষ্টা প্রকৌশলী আবদুল মালিক, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমরুল হাসান, কুমিল্লা বারের সাবেক সেক্রেটারি মাহবুবুর রহমান, সাবেক এসপি কাজী আবদুল ওয়াদুদ ও সাবেক চেয়ারম্যান আবদুল আলিম।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির অর্থ সম্পাদক লায়ন মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ভুইয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক হাসানুর রহমান, ব্যাংকার ফারুক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা ও সদস্য নুরুল আলম ছোটন।

অনুষ্ঠান শেষে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুস, গরীবের আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার সহ বুড়িচং এর প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension