প্রধান খবরবাংলাদেশরাজনীতি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিলন গ্রেপ্তার

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির অান্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের চকবাজারের চট্টশ্বেরী রোডের মমতাজ ছায়ানীড় নামের একটি বাসা থেকে চাঁদপুর জেলা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২৬টি মামলায় অাদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন।

গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু গ্রেফতার আতঙ্কে আদালতে যান নি তিনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেন নি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension