প্রধান খবরবাংলাদেশ

সার্চ জায়ান্ট গুগল ট্রেন্ডসে বাংলাদেশে শীর্ষে জামালপুরের ডিসি!

চলতি বছরে সার্চ জায়ান্ট গুগল ট্রেন্ডসে বাংলাদেশে শীর্ষদের মধ্যে রয়েছে জামালপুরের বিতর্কিত জেলা প্রশাসক।

গুগলে সারা বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তালিকায় বিষয়ভিত্তিক সার্চের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ বনাম ভারতের খেলা।

ব্যক্তি বিভাগে রয়েছেন ক্রিকেট থেকে বছর দুয়েকের জন্য নিষিদ্ধ হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর খবরে শিক্ষা বোর্ডের ফলাফল।

সংবাদ বিভাগের বেশি অনুসন্ধান করা অন্যান্য বিষয়গুলো হচ্ছে সাইক্লোন ফনি, বুলবুল। এছাড়া ডেঙ্গু জ্বরের লক্ষণ, বাবরি মসজিদ মামলার রায়, ডাকসু, কাশ্মীর, আমাজন রেইন ফরেস্ট, নেইমার ট্রান্সফার।

ব্যক্তি বিভাগে সাকিব আল হাসান ছাড়াও মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন রয়েছেন।

বিশ্বে এ বছর ব্যবহারকারীরা গুগলে রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনসের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করেছেন।

এ বছর যুক্তরাষ্ট্রে গুগল অনসন্ধানের শীর্ষে রয়েছে ডিজনি প্লাস ও ব্যাবি ইয়োদা। এছাড়া বৈশ্বিকভাবে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচও রয়েছে।

যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাসের পরেই রয়েছে ক্যামেরন বয়স। গত ৬ জুলাই ২০ বছর বয়সী এই তরুণ অভিনেতার মৃত্যু হয়েছে। এছাড়া বাহামায় আঘাত হানা হারিকেন দরিয়ানও রয়েছে।

একটি সূত্র জানিয়েছে, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের নিজ কার্যালয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভাইরাল হওয়া ভিডিওটি এখন আন্তর্জাতিক একাধিক পর্ন সাইটে চলে গেছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি মিনিট পাঁচেকের হলেও পর্ন সাইটে পুরো ২৪ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিও আপ হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension