প্রধান খবরবাংলাদেশ

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশি সুস্থ হলেন

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন পাঁচ জন বাংলাদেশির মধ্যে দুজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
 
আজ শনিবার আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, আমাদের জন্য আনন্দের বিষয় হলো- সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আগের দিন আরও একজন বাসায় ফিরেছিলেন। যার অবস্থা জটিল ছিল, তিনি অপরিবর্তিত অবস্থায় রয়েছেন। বাকিরা স্থিতিশীল অবস্থায় আছেন। তারাও যে কোনও সময় হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
ডা. ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় দুজনসহ এ পর্যন্ত মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি।
 
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রায় তিন হাজার মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি।
 
পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 
এ ভাইরাসে সিঙ্গাপুরে পাঁচজন এবং সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি আক্রান্ত হন।
 
তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাসায় ফেরায় এখন চিকিৎসাধীন বাংলাদেশির সংখ্যা চার। ♦

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension