বাংলাদেশ

সিপিবি নেতা মিহির ঘোষসহ ৬ জন কারাগারে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাইবান্ধার ছয় সিপিবি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন-বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সদর উপজেলা সিপিবি সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, দলের উপজেলা নেতা জাহাঙ্গীর আলম মণ্ডল, দক্ষিণ গিদারীর পার্টি সদস্য আনিছুর রহমান, উত্তর গিদারীর পার্টি সদস্য নবাব আলী ও বাদশা মিয়া। রংপুর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক ডক্টর আব্দুল মজিদের আদালত বুধবার এ আদেশ দেন।

জানা গেছে, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজারে দক্ষিণ গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগণনাকালে সহিংসতায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন গিদারী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ ইদু। একই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অপর একটি মামলা করেন গিদারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আতাউর রহমান।

ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় ওই ছয়জনসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।

পরে ওই মামলায় আসামিরা হাইকোর্টে আগাম জামিন আবেদন করতে গেলে আদালত তাদের ৬ সপ্তাহ সময় দিয়ে রংপুর সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা দেন। বুধবার আসামিরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি মিহির ঘোষসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension