প্রধান খবরবাংলাদেশ

সৈয়দ আশরাফুলের জানাজায় লাখো মানুষের ঢল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজা লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৬ জানুয়ারি রোববার দুপুর আড়াইটায় তার মরদেহ হেলিকপ্টারে করে তার পিতৃভূমি কিশোরগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের সার্কিট মাঠে আনা হয়।

সৈয়দ আশরাফের নামাজে জানাজায় অংশ নিতে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে মানুষের ঢল নামে। তাকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই এখানে বাড়তে থাকে জনসমাগম। দুপুর ২টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জানাজাস্থল।

ময়মনসিংহে জানাজা শেষে বাদ আসর ঢাকার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফের লাশ দাফন করা হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষেরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension