প্রধান খবরবাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তি

স্কাইপ বন্ধ করা হয় নি: বিটিআরসি চেয়ারম্যান

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বিটিআরসির পক্ষ থেকে স্কাইপ বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক। ১৯ নভেম্বর সোমবার রাত ১২টায় একাত্তর টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিটিআরসির পক্ষ থেকে এটি বন্ধ করা হয় নি।  অন্য কোনও কারণে স্কাইপ বন্ধ হতে পারে।

এ সময় উপস্থাপিকা সঠিক কারণ জানতে বিটিআরসির কোনও কর্মকর্তাকে তাদের সাথে স্কাইপে যোগাযোগ স্থাপন করতে বলতে পারেন কি না- প্রশ্ন করলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এত রাতে কাউকে পাওয়া যাবে না।

এর আগে সরকার নিয়ন্ত্রিত সংস্থা বিটিআরসি ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম স্কাইপ সেবা বন্ধ করে দেয় বলে অভিযোগ করে বিএনপি। সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিটিআরসি স্কাইপ বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্কাইপ সেবা বন্ধ করে দিয়ে এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো বিটিআরসি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension